চেয়ার

অফিস ঘরে রিভলভিং চেয়ারটা
ঘুরছিলো বনবন করে
কারোর উপস্থিতির তোয়াক্কা না করেই,

মানুষের যৌবন ও বৃদ্ধাবস্থা
দুই দেখেছি আমি
সবাই আসে অপুর মতো নিষ্পাপ
একজোড়া চোখ নিয়ে
কিন্তু ঐ শালা অভিশপ্ত চেয়ার,
মানুষগুলোকে পরিণত করে -
এক একটা শয়তানে!

একদিন টবের শৌখিন গাছে জল দিতে দিতে
চেয়ারকে শুধিয়েছিলাম -
কেন তুমি মানুষগুলোকে লোভাতুর করে তোলো? কি আনন্দ পাও
মানুষের সর্বনাশ করে?
পাক খেতে খেতে চেয়ার উত্তর ছুঁড়েছিলো -
মানুষেরা নাকি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব!

একটি জড়বস্তুর লোভে তারাই এতো নিচে নামে কি করে?  

Comments

Popular posts from this blog

'বাবার ইয়াশিকা ক্যামেরা'- পাইন কাঠের বাক্সে আগলে রাখা সেপিয়া টোনের স্মৃতি

অভিষেকের মৃত্যু!

কিছু মানুষের চলে যাওয়া প্রিয়জন হারানোর মতোই বেদনাদায়ক!